Views Bangladesh Logo

নতুন দলের নিবন্ধনে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি। ২০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ রোববার (৯ মার্চ) জানান, নতুন দলগুলোর নিবন্ধন পেতে আবেদনপত্র আহ্বানের গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছে কমিশন।

বর্তমানে, ইসিতে ৫৪টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নিবন্ধন সম্পন্ন হলে এই সংখ্যা আরও বাড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ