Views Bangladesh Logo

চীনা অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে নতুন ছাত্রী হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে কিছুটা আবাসন সংকটের সমাধান করেছে, যদিও এতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

এছাড়াও বিশ্বব্যাংকের হিট (HEAT)প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবেন, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করছে বিশ্ববিদ্যাল প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ