Views Bangladesh Logo

জেনেভায় আসিফ নজরুলকে হয়রানির নিন্দা ঢাবি শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

তারা সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছে দায়ীদের বিচার ও জবাবদিহিতার দাবি জানান।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে এ বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র শাহজাহান সাজু বলেন, 'সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হয়রানি ঘৃণ্য কাজ'।

উপদেষ্টার সফরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘প্রটোকল ছাড়া আসিফ নজরুলকে একা ভ্রমণের অনুমতি দেয়া হলো কেন?

ঘটনাটি পূর্ব পরিকল্পিত কি না তা তদন্তেরও আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন মোহাম্মদ ইকরামুল হক বলেন, 'আসিফ নজরুলকে হয়রানি জাতীয় ও আন্তর্জাতিক আইনের পাশাপাশি বৈশ্বিক নৈতিক মানদণ্ডেরও সুস্পষ্ট লঙ্ঘন'।

সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন,'আসিফ নজরুলের পথ আটকানো 'জয় বাংলা' স্লোগানদাতাদের কর্মকাণ্ড স্পষ্টতই ফৌজদারি অপরাধ'।

আসিফ নজরুলের মানহানির ভিডিও সুইস সরকারের কাছে পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ