Views Bangladesh Logo

উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। নতুন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (৫ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আরও তিনজন শপথ নেন।

তারা হলেন— মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

ওইদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে।

এর আগে, ৮ আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। একইসঙ্গে ১৬ জন উপদেষ্টাও শপথ গ্রহণ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধায় রঞ্জন রায়, এএফএম খালিদ হোসেন, ফরিদা আখতার, নূরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম (সাবেক) ও আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া।

৫ আগস্ট ছাত্র ও গণ-আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ