নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে।
অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে