Views Bangladesh Logo

সিলেটে একই সঙ্গে ১৫ যৌতুকবিহীন বিয়ে

সিলেটে একসঙ্গে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে এই আয়োজনের উদ্যোক্তা ছিল আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। এই নিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো সংস্থাটি আয়োজন করেছিল যৌতুকবিহীন বিয়ের।

বিয়ের পিঁড়িতে বসা বর ও কনে উভয় পরিবারই নিম্ন আয়ের মানুষ। বর সবার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। নিম্ন আয়ের পরিবারের বর-কনের এই বিয়ের ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলের।

আয়োজকরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেকে উপহার হিসেবে তুলে দেয়া হয় একটি ভ্যানগাড়ি, সেলাই মেশিন, বিছানাপত্র, গ্যাসের চুলা, রান্না-বান্নার জিনিসপত্র, কাপড়, এক মাসের সদাইপাতি ও নগদ টাকা। বিয়ের পর বর-কনে যাতে স্বাবলম্বী হতে পারেন সেই ব্যবস্থা করে দেয়া হয় ‘আল খায়ের ফাউন্ডেশন’র পক্ষ থেকে। পরে বর-কনে ও উপহার সামগ্রীসহ প্রাইভেট গাড়ি দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে সহযোগিতা ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে। যৌতুকপ্রথার কারণে অনেক দরিদ্র পরিবার মেয়ে বিয়ে দিতে কষ্ট হয়। এই প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই মূলত এমন বিয়ের আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ