Views Bangladesh Logo

বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ চলবে না: আনু মুহাম্মদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ চলবে না।

তিনি বলেন, ভারত বিরোধিতার আওয়াজ তুলে ভারতের স্বার্থরক্ষার রাজনীতির পুনরাবৃত্তি চলছে। ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি বাতিল করতে হবে।

শনিবার রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দিল্লি, ইসলামাবাদ, মস্কো, ওয়াশিংটনসহ যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধেই স্লোগান দিতে হবে।নিজেদের স্বার্থরক্ষায় অন্য সব দেশের আধিপত্যের বিরুদ্ধে লড়তে হবে।

বৈষম্যবাদী গোষ্ঠীর তৎপরতা আরও বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা।এই সরকারের সময় লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বর্তমানে আমাদের সরকারপ্রধান হলেও ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারীরা পথে পথে ঘুরছেন সুবিচারের জন্য। তিন বছরেও তাদের চাকরি স্থায়ী হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ