Views Bangladesh Logo

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

‘অমর একুশে’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নির্ধারিত রুট অনুসরণ করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, পলাশি মোড়–ভাস্কর্য মোড়–জগন্নাথ হল মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রমনা মোড়–দোয়েল চত্বর হয়ে বের হতে হবে।

এছাড়া বিকল্প পথ ও যান চলাচলের জন্য শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, শহীদুল্লাহ হল মোড়, চানখারপুল মোড়, পলাশি মোড় এবং বকশী বাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহনের গতিপথ পরিবর্তন করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ