পয়লা বৈশাখে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল (সোমবার) ভোর ৫টা থেকে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে এবং ডাইভারশন/ব্যারিকেড পয়েন্ট স্থাপন করা হবে।
যেসব এলাকায় রোড ডাইভারশন ও যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে: বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর ক্রসিং, রমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাটাবন ক্রসিং।
যান চলাচলের বিকল্প রুট
মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর থেকে বামে মগবাজার হয়ে গন্তব্যে যাবে।
গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কদম ফোয়ারা, ইউবিএল ও নাইটিংগেল ক্রসিং হয়ে চলবে।
সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহন আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে গন্তব্যে যেতে পারবে।
পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান
নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়ক, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির জন্য), শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির জন্য), কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত সড়ক, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত সড়ক, আব্দুল গনি রোড।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে