সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: মঙ্গলবার ডিজিটাল লটারি
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
লটারি কার্যক্রম সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে।
লটারির আনুষ্ঠানিক কার্যক্রম শেষে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত লিঙ্কে (https://gsa.teletalk.com.bd) প্রবেশ করে তাদের বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
ফলাফল ডাউনলোড করার পর স্কুলের প্রধান শিক্ষকদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিদের কাছে ইমেইল করার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে তাৎক্ষণিকভাবে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে