মুস্তাফিজকে দলে নিল ধোনির চেন্নাই
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির এই দলটি।
এদিকে মুস্তাফিজের অন্তর্ভুক্তি চেন্নাইয়ের পেস আক্রমণ বিভাগে একটি উত্তেজনাপূর্ণ মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
এবারের আইপিএলের নিলামে তিনজন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। তারা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
এর আগে আইপিএলে ৪টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজ। ৪৮টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৮টি উইকেট।
২০০৮ সাল থেকে শুরু হয় এখন পর্যন্ত আইপিএলের ১৫টি আসর অনুষ্ঠিত হয়। যৌথভাবে পাঁচবার আইপিএল শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এ ছাড়াও কলকাতা নাইট রাইডার্স মোট ২ বার শিরোপা জিতে। তা ছাড়াও একবার করে শিরোপা জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ, ডেকান চার্জার্স, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে