বায়ুদূষণে আবারও বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
চলমান তীব্র ঠাণ্ডার মধ্যেও বায়ুদূষণে আবারও বিশ্বের দূষিত ১১০টি শহরের তালিকার শীর্ষে রাজধানী ঢাকা উঠে এসেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় একিউআই স্কোর ছিল ৩৬২। যা রাজধানীবাসীর জন্য বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়াও ৩৫১, ২৫০, ২৪২ ও ২৪১ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বসনিয়ার হারজেগোভেনিয়ার সারাজেভো, ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি এবং ইরাকের বাগদাদ শহর।
১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় বায়ুদূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে