পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে ২ ডিসেম্বর থেকে
আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হবে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, ওইদিন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সকাল ৬টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বেনাপোল এক্সপ্রেস একই দিন সকাল ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঢাকা থেকে বেনাপোল মোট ভ্রমণের সময় হবে আনুমানিক সাড়ে ৩ ঘণ্টা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে