Views Bangladesh Logo

ঢাকার কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

রুরি পাইপলাইন সংস্কারের জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মীর হাজিরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেণ্ডারিয়া রোড এবং জুরাইন খানকার রোডসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, আশেপাশের এলাকাগুলোতে এই সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ