পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ১১
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা।
এদিকে পুলিশ বলছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিতি পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় শ্রমিককে অপহরণ করে।
স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে নৌশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু নেমেছে। তবে এখনো হামলাকারীরা পলাতক রয়েছে।
এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুই জন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।
উল্লেখ্য, দরিদ্রতম বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীরা কয়েকদশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতের এ হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে