Views Bangladesh Logo

লালমাটিয়ায় ২ নারীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর লালমাটিয়ায় দুই নারীকে লাঞ্ছিত করা ও সাধারণ মানুষকে উসকে দেয়ার ঘটনায় অভিযুক্ত রিংকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবি কর্মকর্তাদের পক্ষ থেকে রিংকুকে আটকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

বিষয়টি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১০ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘লালমাটিয়ার হেনস্তাকারী রিংকুকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

১ মার্চ ঢাকার লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের জেরে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে।

তবে রিংকুর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা তার পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ