সোমবার সকালের মধ্যে দুর্বল হবে ঘূর্ণিঝড় রিমাল
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমাল অব্যাহত গতিতে রবিবার রাতে উপকূল অতিক্রম করবে এবং সোমবার সকালের মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রিমাল তার তীব্রতা বজায় রেখে আরও ৫-৬ ঘণ্টা চলবে। এটি আগের ঘূর্ণিঝড় আইলা ও সিডরের মতো শক্তিশালী হবে না এবং সোমবার সকালেই দুর্বল হয়ে যাবে।
মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ উপকূলীয় জেলাসহ নিকটবর্তী দ্বীপ ও চরগুলোতে দুর্যোগ সংকেত জারি করা হয়েছে।
বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ঘণ্টায় ৮৯ কিলোমিটার, মংলায় ঘণ্টায় ৬২ কিলোমিটার এবং খেপুপাড়ায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
রোববার রাত ৯টার দিকে মংলার দক্ষিণ-পশ্চিম দিকের খেপুপাড়া উপকূল অতিক্রম করে বাংলাদেশের মাটিতে আঘাত হানে রিমাল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে