Views Bangladesh Logo

৯ ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করল চট্টগ্রাম বন্দর

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি ৯টি ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

ব্যাংকগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক , ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

এসব ব্যাংকের কোনো ধরনের পে-অর্ডার, চেক বা ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এই ব্যাংকগুলোতে চলমান তারল্য সংকটের পাশাপাশি এস আলম গ্রুপ পরিচালিত ব্যাংকগুলোর অস্থিতিশীল আর্থিক অবস্থার ঘটনার প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

আরও জানা গেছে, বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম বন্দরের সব বিভাগীয় প্রধানদের কাছে পাঠান বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ