ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ফাটল, ট্রেনে ধীরগতি
ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ ও সাতকাইমারির মাঝামাঝি অংশে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চালানো হচ্ছে নিয়মিত চলাচলের ট্রেন।
বৃহস্পতিবার (৮ মে) ভোর ৬টা থেকে শ্রীপুর-কাওরাইদ রেলপথে সব ট্রেনকে ১০ কিলোমিটার গতিতে চালাতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোছা. শামীমা।
তিনি বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শ্রীপুর বা কাওরাইদ স্টেশনে কোনো ট্রেন থেমে নেই।’
শামীমা আরও জানান, টেকনিক্যাল টিম মেরামতের কাজ করছে। তবে ক্ষতি তেমন গুরুতর নয়, তাই ট্রেন চলাচল বন্ধ করতে হয়নি।
তবে কখন মেরামতের কাজ শেষ হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে