তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের রিভিউ শুনানি ১৭ নভেম্বর
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতে ইসলাম ও সুজনের তিনটি রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপক্ষ ও বিএনপির সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করেন।
এর আগে বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াতে ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগে এ রিভিউ আবেদন করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল চেয়ে গত ১৬ অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পর ২৭ আগস্ট একই ধরনের একটি পিটিশন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট নাগরিক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে