Views Bangladesh Logo

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন বছরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে প্রথম একজনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জন এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার বলছে, টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর গত এক দিনে যে ব্যক্তি মারা গেছেন, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর)।

সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হলো একজনের।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আট, ময়মনসিংহ বিভাগে এক, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে দুই এবং বরিশাল বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ