Views Bangladesh Logo

৮ মার্চ থেকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৮ মার্চ থেকে শুরু হবে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শেষ হবে ২৭ এপ্রিল।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হয়েছে।’

সভা সূত্রে জানা যায়, ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

সূত্রে আরও জানা যায়, আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ