পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২৫ জন
পাকিস্তানে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে চলমান সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন উভয়পক্ষের কয়েক ডজন লোক।
দীর্ঘস্থায়ী জমি বিরোধ ঘিরে উত্তর-পশ্চিম পাকিস্তানে সংঘর্ষ চলছে গত চারদিন ধরে। আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় শনিবার (২১ সেপ্টেম্বর) শুরু হওয়া সংঘর্ষ বুধবারও (২৫ সেপ্টেম্বর ) অব্যাহত ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, দু’পক্ষের হয়েই সংঘর্ষে লিপ্ত শক্তিশালী চরমপন্থী গোষ্ঠীগুলো। অশান্ত উত্তর-পশ্চিমের এই ভূমিবিরোধকে সাম্প্রদায়িক সহিংসতায় পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা।
প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানান, উপজাতীয় প্রবীণদের সহায়তায় উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। কুররামে শান্তি আলোচনার সংঘর্ষ নিরসনে সম্মতও হয়েছে উভয়পক্ষ।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ২৪০ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ নাগরিক শিয়া মুসলমান। দুই সম্প্রদায়ই মুসলিম দেশটিতে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করলেও কিছু এলাকায় তাদের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে কুররামে প্রায়ই সংঘাত তৈরি হচ্ছে, যে জেলার কিছু অংশে শিয়াদের আধিপত্য রয়েছে।
গত জুলাই মাসেও একই বিরোধের জেরে দু’পক্ষের কয়েক ডজন লোক নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে