Views Bangladesh Logo

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: তিন আইনজীবীর জামিন

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ নভেম্বর) তাঁদের তিন সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশিরউল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনপেশায় এই তিন আইনজীবীর অবদান বিবেচনা করে আদালত তাঁদের জামিন দিয়েছেন। চার সপ্তাহ পর তাঁদের ঢাকার জেলা জজ আদালতে হাজির হতে হবে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ