Views Bangladesh Logo

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ক্সবাজার শহরের গোলদিঘী পুকুরে ডুবে আমির হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত আমির কক্সবাজারের পাহাড়তলির বাসিন্দা হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে। সে পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হাসান অন্যান্য শিশুদের সঙ্গে গোলদিঘীর পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার খোঁজ না পাওয়ায় অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আমিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন এবং স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ