Views Bangladesh Logo

মধুদার হত্যাকারী মধুতে কেন?, ছাত্রশিবিরকে ছাত্রদল

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে প্রতিবাদে দেয়াল লিখন করেছ ছাত্রদল।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর ওই সংবাদ সম্মেলন করে শিবির।

সংবাদ সম্মেলন চলাকালে মধুর ক্যান্টিনের দেয়ালে দেয়ালে ‘মধুদার হত্যাকারীরা মধুতে কেন?’, ‘শিবির ৭১?’সহ নানা প্রতিবাদী স্লোগান লেখেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রদলের কর্মী তাসনিয়া জান্নাত চৌধুরী বলেন, ‘একাত্তরের ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানিসেনারা তাদের এদেশীয় দোসরদের সহায়তায় হত্যা করেছিলো মধুদাকে। আজ সেই দোসরদের উত্তরসূরি, যারা মনে করে মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা এসে সংবাদ সম্মেলন করেছে। এর প্রতিবাদে আমাদের এই দেয়াল লিখন’।

মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলকে ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্য ছাত্র সংগঠনকে দমনের চেষ্টা করছে তারা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তা ছাত্রশিবিরের ওপর দায় দেয়ার চেষ্টা করছে’।

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির কোপানো জায়েজ ছিল, এখনও থাকবে ইনশাআল্লাহ’- এমন পোস্ট ফেসবুকে দিয়েছেন তাদের এক কর্মী। কুয়েটে নিজেরাই হামলা করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে উল্টো মিছিল করেছেন তারা। আমরা দেখেছি, কিভাবে তারা মিছিলে ছাত্রলীগের শেখানো শ্লোগান ‘একটা একটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর’ দিয়েছেন’।

শিবির সভাপতি বলেন, গাজীপুর যুবদলের একজন প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তেলার ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ