মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেট নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট নিক্ষেপ ও গুলি করে। এতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।
ছাত্রদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন।
তিনি জানান, গুলিবিদ্ধ মেহেদীকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে