Views Bangladesh Logo

শিল্প

বন্দর টার্মিনাল পরিচালনা কেন বিদেশিদের হাতে
বন্দর টার্মিনাল পরিচালনা কেন বিদেশিদের হাতে

শিল্প

বন্দর টার্মিনাল পরিচালনা কেন বিদেশিদের হাতে

কথা ছিল সংস্কার হবে। যে সংস্কারে দেশ, দেশের মানুষ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ ইত্যাদি গুরুত্ব পাবে। যে সংস্কারে ভবিষ্যতে কোনো স্বৈরশাসক জন্ম নেবার সুযোগ পাবে না। ক্ষমতায় ভারসাম্য আসবে। পুলিশ মানবিক হবে। আইন-বিচার-প্রশাসন জনবান্ধব হবে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা শুরু
ঈদ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা শুরু

শিল্প

ঈদ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা শুরু

রাজধানীর ধানমণ্ডির সপ্তক স্কয়ারের নীচ তলায় শুরু হলো দুই সপ্তাহব্যাপী ‘সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা ২০২৫’। ২৫ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে ০৬ জুন, ২০২৫ পর্যন্ত। মেলায় আগত ক্রেতারা আকর্ষণীয় দামে কিনতে পারবেন সনি-স্মার্ট-এর সকল পণ্য, সঙ্গে থাকছে পণ্যভেদে নিশ্চিত উপহার। এছাড়া ধানমণ্ডি ও লালমাটিয়া সোসাইটির সদস্যদের জন্য রয়েছে নানা রকম বিশেষ অফার।

ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা
ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

শিল্প

ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ধামরাই কারখানায় সৌর শক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সোলারিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৪ মে ২০২৫, বুধবার, ডাবর বাংলাদেশের কর্পোরেট প্রধান কার্যালয়, গুলশান অ্যাভিনিউ-তে।

“আমরা গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানির উৎপত্তিস্থল সুইজারল্যান্ড”, নিডো ৫+ এর মোড়ক উন্মোচনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান, নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো ৫+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। ১২ মে এক জমকালো অনুষ্ঠানে নিডো ৫+ -এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব রেটো রেংলি। তিনি বলেন, “সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানি উৎপত্তি সুইজারল্যান্ড-এর বুকে। রাষ্ট্রদূত জনাব রেংলি আরও উল্লেখ করেন , “নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলি বাংলাদেশে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগায়, এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে প্রদান করে। নিঃসন্দেহে ‘বাংলাদেশের সাফল্যের গল্প’ এর নতুন অধ্যায় লেখায় উল্লেখযোগ্য অবদান রাখছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানগুলি।”

সাতটি নতুন মডেলের ফ্রিজ নিয়ে এলো ওয়ালটন
সাতটি নতুন মডেলের ফ্রিজ নিয়ে এলো ওয়ালটন

শিল্প

সাতটি নতুন মডেলের ফ্রিজ নিয়ে এলো ওয়ালটন

নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। বৃহস্থতিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ফ্রিজ উন্মোচন করেন ওয়ালটনের ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। উপস্থিত ছিলেন ওয়ালটনের এএমডি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম।

কারখানা শ্রমিকদের বেতন-বোনাস সংকট নিরসনে স্থায়ী সমাধান জরুরি
কারখানা শ্রমিকদের বেতন-বোনাস সংকট নিরসনে স্থায়ী সমাধান জরুরি

শিল্প

কারখানা শ্রমিকদের বেতন-বোনাস সংকট নিরসনে স্থায়ী সমাধান জরুরি

মনে করা হয় ব্যবসায়ী বা উদ্যোক্তাদের মধ্যে এলসি খোলা, শিপমেন্ট করা, অর্থপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলে আর্থিক সংকটে থাকেন তারা; কিন্তু আসলে গার্মেন্টসের ব্যবসায়ীরা প্রায় পুরোটাই ঋণ নিয়ে এসব করেন। তাদের ফান্ডও চলমান থাকে। অনেক ব্যবসায়ীর আবার একাধিক ব্যবসা থাকে গার্মেন্টসের বাইরে। হয়তো দেখা যায় পণ্য রপ্তানি বা বিপণন করে যে অর্থ উপার্জিত হচ্ছে, মালিক পক্ষ তা দ্রুত অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করে ফেলছেন; কিন্তু সমস্যা দেখা দেয় শ্রমিকদের মজুরি পরিশোধের সময়। এ অবস্থায় তারা শ্রমিকদের মজুরি প্রদান বিলম্বিত করেন। অথবা সরকারের কাছ থেকে সহায়তা কামনা করেন। উদ্যোক্তারা সব সময়ই দেখাতে চান যে, শ্রমিকদের মজুরি পরিশোধের মতো অর্থ তাদের হাতে থাকে না।

‘টাইটানিক’ কোম্পানি: প্রভাবশালী থেকে দেউলিয়া
‘টাইটানিক’ কোম্পানি: প্রভাবশালী থেকে দেউলিয়া

শিল্প

‘টাইটানিক’ কোম্পানি: প্রভাবশালী থেকে দেউলিয়া

মাই হার্ট উইল গো অন…। টাইটানিকের নাম শুনলেই নিশ্চয়ই লাখো দর্শকের কানের কাছে বেজে উঠবে সেলিন ডিওনের গানটি। চোখের সামনে ভেসে উঠবে জ্যাক আর রোজ দাঁড়িয়ে আছে বিশাল জাহাজের মাথায়, হাতে হাত ধরে চার হাত দুদিকে প্রসারিত করে তারা তাকিয়ে আছে দূর নীল সমুদ্রের দিকে। লন্ডন থেকে জাহাজটি যাচ্ছে নিউইয়র্কের দিকে। আদিগন্ত আটলান্টিক পাড়ি দিয়ে। কোনো এক স্বপ্নের ভূমিতে পা রাখবে তারা, তারপর রচনা করবে স্বাপ্নিক এক ভবিষ্যৎ; কিন্তু হঠাৎ জাহাজটি ধাক্কা খায় বিশাল এক বরফখণ্ডের সঙ্গে- আর তারপর! সবাই জানেন কী হয়েছিল তারপর।

মোংলা বন্দর ব্যবস্থাপনা: শুধু বিচক্ষণ ব্যবসায়িক সিদ্ধান্ত, ভূরাজনৈতিক নয়
মোংলা বন্দর ব্যবস্থাপনা: শুধু বিচক্ষণ ব্যবসায়িক সিদ্ধান্ত, ভূরাজনৈতিক নয়

শিল্প

মোংলা বন্দর ব্যবস্থাপনা: শুধু বিচক্ষণ ব্যবসায়িক সিদ্ধান্ত, ভূরাজনৈতিক নয়

ভারত বাংলাদেশের মোংলা বন্দর টার্মিনালের অপারেশনাল স্বত্ব অর্জন করেছে, যেটিকে চীনের বিরুদ্ধে ‘কৌশলগত’ জয় হিসেবে চিহ্নিত করা হয়। এই পদক্ষেপকে বেইজিংয়ের আঞ্চলিক প্রভাব সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মোংলা বন্দরটি ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড (আইপিজিএল), ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে একটি প্রাইভেট লিমিটেড ইউনিয়ন সরকারি কোম্পানি দ্বারা পরিচালিত হবে। ভারত ইরানের ছাবার বন্দর এবং মিয়ানমারের সিতওয়ে বন্দর পরিচালনার জন্য বিড জিতে যাওয়ার পরে এটি আসে। মোংলা বন্দর চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। আইপিজিএল ইরানি ছাবার বন্দরের সঙ্গেও অংশীদার। বাংলাদেশ ইতিমধ্যেই ২০২৩ সালে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দরে ট্রানজিট এবং মাল পরিবহনের জন্য অনুমতি দিয়েছে, ভারতকে তার উত্তর-পূর্ব রাজ্য এবং পশ্চিমবঙ্গে পণ্য পরিবহনের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করেছে। যাতে বঙ্গোপসাগরে আঞ্চলিক যোগাযোগ সহজতর হয়। সফল রপ্তানি-চালিত বৃদ্ধির কৌশলগুলোর জন্য উচ্চমানের, দক্ষ বন্দর অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উত্পাদন এবং বিতরণ ব্যবস্থায় বিনিয়োগ আকর্ষণ করার জন্য আত্মবিশ্বাস তৈরি করে, উত্পাদন এবং সরবরাহকে সমর্থন করে, চাকরি তৈরি করে এবং আয় বাড়ায়।

আমূল বদলেছে পোশাক শিল্পের পরিবেশ
আমূল বদলেছে পোশাক শিল্পের পরিবেশ

শিল্প

আমূল বদলেছে পোশাক শিল্পের পরিবেশ

সাভারে রানা প্লাজা ধসের পর গত ১১ বছরে আমূল বদলে গেছে পোশাক খাতের কর্মপরিবেশ। এ খাতের মালিকদের পাশাপাশি শ্রমিক নেতা ও গবেষকরাও এ কথা স্বীকার করেছেন। তারা বলছেন, রানা প্লাজায় ১ হাজার ১৩৫ শ্রমিকের প্রাণহানির পর ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতা জোটের চাপে কারখানা মালিকেরা বাড়তি বিনিয়োগ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেছেন। বাংলাদেশের পোশাক খাত যে এখন নিরাপদ ও কমপ্লায়েন্ট তা প্রকাশ্যেই স্বীকার করছেন বিভিন্ন সময়ে এ খাতের সমালোচনা করা পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরাও। তবে শ্রমিক অধিকারের ক্ষেত্রে আরও কিছু করার রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পেই আমাদের ভবিষ্যৎ
শিল্পেই আমাদের ভবিষ্যৎ

শিল্প

শিল্পেই আমাদের ভবিষ্যৎ

রপ্তানি আমাদের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমাদের অর্থনীতি এখন যে রূপ নিয়েছে, তা আসলে ভারতের উন্নয়নের যে ধারা সেটি নয়। আমাদের উন্নয়নের ধারাটি হচ্ছে কার্যত সনাতনি। ম্যানুফ্যাকচারিং খাত নির্ভর ধারা। যেসব দেশ উন্নত হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়ন তারা মূলত ম্যানুফ্যাকচারিং খাতের ওপর ভর করেই উন্নত হয়েছে। পূর্ব এশীয় দেশগুলো যেমন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলোকে ইস্ট এশিয়ান মিরাকল বলা হয়। এসব দেশও ম্যানুফ্যাকচারিং খাতকে গুরুত্ব দিয়ে রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে। বাংলাদেশও ম্যানুফ্যাকচারিং খাতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কৌশল রচনা করে চলেছে।

ট্রেন্ডিং ভিউজ