আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
রাষ্ট্র সংস্কারে ৫টি পূর্ণাঙ্গ কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৪ অক্টোবর) বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সংলাপ শুরু হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দফায় সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা।
সবশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান তিনি।
সংলাপের সময়সূচি থেকে জানা যায়, বেলা আড়াইটায় সর্বপ্রথম বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস। এরপর বিকেল তিনটায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বসবেন তিনি।
ধারাবাহিকভাবে বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ হবে প্রধান উপদেষ্টার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে