Views Bangladesh Logo

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৫ জানুয়ারি) থেকে বিকেল ৫টা ০৬ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সুইস সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের দাভোস মিশন উচ্চাকাঙ্খায় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা এবং তার ছোট দল ‘মাথা উঁচু করে’ দেশে ফিরে এসেছেন।

ডব্লিউইএফের সম্মেলনে আসা শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানিগুলো গণআন্দোলন পরবর্তী মাসগুলোতে বাংলাদেশে ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ও সম্ভাব্যতা’ সম্পর্কে ‘প্রত্যয়ী’ মনোভাব ব্যক্ত করেছেন। সাম্প্রতিক অর্থনৈতিক সংখ্যায় মুগ্ধ তারা।

আলম বলেন, ‘একটি বিষয় বেশ স্পষ্ট ছিল যে, শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্রদের সবচেয়ে বড় সিদ্ধান্তটি ছিল, ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রাজি করানো’।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, চারদিনের সফরে মুহাম্মদ ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্ব অর্থনৈতিক ফোরামের নয়টি প্রোগ্রাম, আটটি মিডিয়া এনগেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

‘শীর্ষ ইউরোপীয় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে দৃঢ়ভাবে সমর্থন করছেন’- বলেন প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূসের সাক্ষাৎকার নেন বিশ্বের সেরা কয়েকটি সংবাদমাধ্যমের শীর্ষ সাংবাদিকরা।

প্রেস সচিব বলেন, ‘ভারতীয় গণমাধ্যমের প্রচার-প্রচারণায় কেউ মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না। তারা তাদের রাজনৈতিক প্রভুদের জন্য যে নোংরা কাজ করেন, সে সম্পর্কে তারা খুব সচেতন’।

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম ও সচিব (পশ্চিম) এম রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ।

বিশ্বজুড়ে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বনেতাদের একত্রিত করার লক্ষ্যে এবার ডাভোসে বসেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা।

এর পাঁচটি স্বতন্ত্র, তবে অত্যন্ত আন্তঃসংযুক্ত বিষয়ভিত্তিক অগ্রাধিকার হচ্ছে, ভূ-রাজনৈতিক ধাক্কায় সাড়া দেয়া, জীবনযাত্রার মানের উন্নতিতে প্রবৃদ্ধিকে উদ্দীপিত করা এবং ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শক্তির পরিবর্তন।

এ বছরের সভাটি ‘বুদ্ধিমান যুগের জন্য সহযোগিতা’ থিমের অধীনে আহ্বান করা হয়।

সম্মেলনে যোগ দেন ১৩০টিরও বেশি দেশের প্রায় তিন হাজার নেতা এবং সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলের ৬০ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৩৫০ জন সরকারি প্রতিনিধি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ