Views Bangladesh Logo

বাইবিট থেকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরি

 VB  Desk

ভিবি ডেস্ক

দুবাইভিত্তিক ক্রিপ্টো কোম্পানি বাইবিটের ডিজিটাল ‘ইথেরিয়াম ওয়ালেট’ থেকে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোমুদ্রা চুরি করেছে হ্যাকাররা। কোম্পানিটির দাবি, কোম্পানিটির ইতিহাসে এটি সবচেয়ে বড় চুরি। তবে ব্যবহারকারীদের ক্রিপ্টোমুদ্রা নিরাপদ রয়েছে এবং চুরি হওয়া অর্থ ফিরিয়ে দিতে তারা কাজ করছে।

কোম্পানির প্রতিষ্ঠাতা বেন ঝৌ জানিয়েছেন, এই চুরি ঘটে যখন হ্যাকাররা বাইবিটের নিরাপত্তা ফিচারগুলো ঘুরিয়ে ব্যবহার করে ঐ অর্থ অজ্ঞাত ঠিকানায় পাঠিয়েছে। তবে বাইবিটের মোট সম্পদ প্রায় ২০০০ কোটি ডলার। ঝৌ আশা করছেন, ঋণ নিয়ে বা কোম্পানির পার্টনারদের সহায়তায় এই ক্ষতি পূর্ণ করা সম্ভব হবে।

ইথেরিয়ামের মূল্যও চুরির ঘটনায় প্রভাবিত হয়েছে। শুক্রবার এর মূল্য প্রায় ৪ শতাংশ কমে ২৬৪১ ডলারে নেমে এসেছে। এটি ২০২২ সালে রনিন নেটওয়ার্ক থেকে ৬২ কোটি ডলারের ইথেরিয়াম চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বাইবিট ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৬ কোটিরও বেশি ব্যবহারকারীর জন্য বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে অ্যাক্সেস প্রদান করে প্রতিষ্ঠানটি।

এদিকে বাইবিটের সহায়তায় সুরক্ষা ব্যবস্থা ও কোম্পানির আত্মবিশ্বাস তাদের এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ