Views Bangladesh Logo

বড়লেখা সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন বিএসএফের

 VB  Desk

ভিবি ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে।

বুধবার (১৪ মে) বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

যাচাই-বাছাই করে তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটকরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করে। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়। সেখানে পুলিশ তাদের জিনিসপত্র রেখে দেয়। এরপর তাদের সীমান্ত দিয়ে পুশইন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ