Views Bangladesh Logo

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল শিক্ষা বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ ব্রিটিশ কাউন্সিলের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল শিক্ষার (টিএনই) বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনার অন্তর্দৃষ্টি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোড মিলনায়তনের অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনটিতে দেশের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মুখোমুখি সুযোগ ও চ্যালেঞ্জগুলো অন্তর্ভুক্ত হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিশেষ অতিথি ছিলেন।

ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার শিক্ষা পরিচালক সালভাদর কারবাজাল লোপেজ গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠনে টিএনই-এর ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘এই প্রতিবেদনে টিএনই প্রবৃদ্ধির চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত, যুক্তরাজ্য ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও প্রবেশাধিকারের ব্যবধান দূর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে ব্রিটিশ কাউন্সিলের প্রচেষ্টা, একাডেমিক উৎকর্ষতা ও সক্ষমতা বাড়ানো এবং বিশ্বজুড়ে প্রতিযোগিতার ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সুবিধা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে’।

যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক জোরদারে টিএনই-এর গুরুত্ব সম্পর্কে কথা বলেন অধ্যাপক ফয়েজ। এটিকে বিশ্বজুড়ে শিক্ষা অংশীদারিত্ব কীভাবে শিক্ষার ভবিষ্যৎ গঠন করছে, তা অন্বেষণের সুযোগ বলেও অভিহিত করেন তিনি।

ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা প্রধান তৌফিক হাসান ২০২৫ সালের টিএনই অনুদান বিজয়ীদের নাম ঘোষণা করেন। লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়, নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় এবং অন্যদের সাথে অংশীদারিত্বসহ যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা বিজয়ী হিসেবে ২৫ হাজার পাউন্ড করে এই অনুদান পেয়েছে। অনুদানের লক্ষ্য, টিএনই উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদার করা।

সম্পূর্ণ প্রতিবেদনটি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ