Views Bangladesh Logo

পুলিশি বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে পূর্বঘোষিত কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেওয়া হয়নি। মিছিলের প্রস্তুতির সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকলের মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগরের সাতটি এলাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি। তবে পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করতে পারেনি দলটি। কর্মসূচির স্থানে আগে থেকেই অবস্থান নেন পুলিশের সদস্যরা। উত্তরায় মিছিলের প্রস্তুতির সময় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ কয়েকজনকে কর্মীকে আটক পুলিশ। পরে মঈন খানকে ছেড়ে দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন না করতে দেওয়ার সমালোচনা করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কর্মসূচির জন্য আগে থেকে অনুমতি নেয়নি বিএনপি।

উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে পুলিশ আটক করেছে বলে জানায় গয়েশ্বর চন্দ্র রায়। এসময় চলমান শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান তিনি।

এদিকে, মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘কালো পতাকা মিছিলের অনুমতি নেয়নি বিএনপি।’

উত্তরা জোনের এডিসি মির্জা সালাউদ্দিন জানান, ‘মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সরিয়ে নেওয়া হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ