Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার বৈঠক করবে বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ।


ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির এক নেতা বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপির বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেও একটি বৈঠক করবেন বলে তারা জেনেছেন।

বিএনপি নেতা বলেন, চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনের অংশ হিসেবে তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, কারণ তা নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।

এ ছাড়া, তিনি জানান, আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে এবং দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের মধ্যেই নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার অনুরোধ জানাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ