চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ জানুয়ারি) ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি বরিশালে চরমোনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকের পর ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর বলেছিলেন, “আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে।”
এই পটভূমিতে বিভিন্ন ইসলামি দলের সঙ্গে আলোচনা শুরু করে বিএনপিও। তারই অংশ হিসেবে গত ২২ জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিবসহ দলটির নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে