Views Bangladesh Logo

৩ নভেম্বর চসিক মেয়র হিসেবে শপথ নেবেন ডা. শাহাদাত

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নেবেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৫ অক্টোবর) শাহাদাতের শপথ গ্রহণের সময়সূচি ঘোষণা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের এলজিডির সম্মেলন কক্ষে শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে শাহাদাতকে তার হলফনামা ও সম্পদের বিবরণী জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে রায় ঘোষণার ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্দেশ দেয়া হয়। তবে রায় ঘোষণার সাত দিন পরেই ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণার সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এই ঘোষণার আসার আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই নির্বাচনে
ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অসামঞ্জস্যতা এবং ভোট গণনায় স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করে বিএনপি নেতা শাহাদাত হোসেন দাবি করেছিলেন, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছিল।

সেই সময় নির্বাচনি ফলাফল অনুযায়ী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ