Views Bangladesh Logo

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে উপস্থিত হয়ে সাক্ষাৎ করবেন।

তবে সাক্ষাতের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ