Views Bangladesh Logo

দুই দিন বন্ধের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়।

রোববার (২৭ অক্টোবর) বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিকমানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণে গত শনি ও রোববার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে রোববার আধুনিকমানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ভারতে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। তবে রোববার ৭ ঘণ্টা বাংলাদেশি কোনো পাসপোর্ট যাত্রীকে ওপারে যেতে দেয়া হয়নি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ