Views Bangladesh Logo

আজ থেকে থাকছে না ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা

 VB  Desk

ভিবি ডেস্ক

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে বেধে দেয়া সর্বোচ্চ সীমা রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে তুলে দেওয়া হয়েছে। ফলে আজ থেকে যেকোনো পরিমাণের অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন গ্রাহকরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তুলে নেয়া হয়েছে। রবিবার থেকে গ্রাহকরা যেকোনও অ্যাকাউন্ট থেকে যেকোনও পরিমাণ টাকা তুলতে পারবেন।’

উল্লেখ্য, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর কেউ যাতে টাকা পাচার করতে না পারে, এ জন্য নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়াও সেই সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা সংকটকে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়।

এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ব্যাংক থেকে সর্বোচ্চ এক লাখ টাকা বেশি উত্তোলন করা যাবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকটি। পরে ১০ আগস্ট নগদ উত্তোলনের সীমা ২ লাখ টাকায় উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে গত সপ্তাহে উত্তোলনের সীমা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ