Views Bangladesh Logo

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে নিজের পরিচয়পত্র (লেটার অব কনফারেন্স) পেশ করেছেন পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবন 'আইওয়ান-ই-সদর' এ কূটনৈতিক এক অনুষ্ঠানে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অফ প্রটোকল।

বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে পাকিস্তানের চিফ অফ প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। এ সময় হাইকমিশনারের সহধর্মীনিসহ হাইকমিশনের উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। পক্ষান্তরে তিনিও রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছার কথা জানান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ