Views Bangladesh Logo

সমুদ্রপথেও হজে যাবেন বাংলাদেশি হজযাত্রীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

মুদ্রপথে হজযাত্রী পাঠাতে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার। এ বছর থেকে সমুদ্রপথেও হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

রোববার (৫ অক্টোবর) জেদ্দায় ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত জানান সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এ বছর পরীক্ষামূলকভাবে জাহাজে করে দুই থেকে তিন হাজার হজযাত্রী পাঠানোর পরিকল্পনা করছে এবং এ লক্ষ্যে শিপিং সংস্থাগুলো সাথে আলোচনা চলছে। সমুদ্রপথে হজযাত্রী পরিবহনের এ প্রস্তাব সৌদি আরবের অনুমোদন পেয়েছে।

বৈঠকে এ পরিকল্পনায় কোনো আপত্তি না জানালেও এর বাস্তবায়ন নিশ্চিতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সৌদি মন্ত্রী। হজযাত্রীদের বায়োমেট্রিক পদ্ধতি আপগ্রেডেরও আশ্বাস দেন তিনি। তবে হজ এজেন্সির মালিক বা তাদের প্রতিনিধিদের মুনাজজেম (মাল্টিপল) ভিসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালে মক্কা রুট কর্মসূচির আওতায় হজযাত্রীদের লাগেজ হারানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন।

এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এজেন্সিগুলোকে কমপক্ষে দুই হাজার হজযাত্রী পাঠানোর বাধ্যবাধকতা নির্ধারণ করেছে। জবাবে এ বছর থেকে এজেন্সিপ্রতি কোটা সংশোধন ও ২৫০ জনে উন্নীত করার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

বৈঠকে ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন ছিলেন ধর্মসচিব এম এ হামিদ জমাদ্দার, হজ বিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রকিবুল্লাহ, হজ কনসাল মুহাম্মদ আসলাম উদ্দিনসহ রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা । সৌদি পক্ষে ছিলেন দেশটির হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী হাসান আল মানাখেরা এবং মহাপরিচালক বদর আল সেলামিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ