Views Bangladesh Logo

সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

সীমান্তে হত্যাকাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সব কয়টি হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

চিঠিতে বলা হয়েছে, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের অব্যাহত আশ্বাসের পরও বিএসএফের হাতে এ ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযাচিত।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সীমান্তরক্ষীদের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা-১৯৭৫’র লঙ্ঘন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ