Views Bangladesh Logo

আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টসের সময় সাকিব আল হাসান বলেন, “সাধারণত এটি এমন একটি মাঠ যেখানে দলগুলো রান তাড়া করে জিততে পছন্দ করে। প্রথমে পেসাররা কিছুটা সহায়তা পাবে এবং আমরা সেটাকে কাজে লাগাতে চাই। আমি অত্যন্ত আনন্দিত যে, পঞ্চমবারের মতো বিশ্বকাপে আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের দক্ষতার উপর ফোকাস করতে হবে এবং খুব বেশি চিন্তা করার দরকার নেই। আমাদের দলটা বেশ ভালো।”


বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ