Views Bangladesh Logo

বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ-ভারত প্রতিনিধিদল বিনিময়

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫৩তম বার্ষিকী ও বিজয় দিবস উদযাপনে ভারতে কলকাতার আয়োজনে অংশ নিতে সেখানে গেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আট বীর মুক্তিযোদ্ধা এবং দুজন কর্মকর্তা।

অন্যদিকে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে আটজন ভারতীয় ওয়ার ভেটেরান্স এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা ঢাকায় এসেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুই দেশের প্রতিনিধিদল যার যার গন্তব্যস্থলে পৌঁছেছেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতে একে অন্যের বিজয় দিবস উদযাপনে যোদ্ধা এবং সেনা কর্মকর্তাদের প্রতি বছরই আমন্ত্রণ জানিয়ে আসছে বাংলাদেশ এবং ভারত।

মুক্তিযুদ্ধে অংশ নেয়া মিত্রবাহিনীর বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় প্রবীণ সৈনিকদের দুই দেশের অনন্য বন্ধুত্ব উদযাপনের লক্ষ্যেও এই দ্বিপক্ষীয় সফর। পাকিস্তানি দখলদারিত্ব, নিপীড়ন ও গণ-অত্যাচার থেকে মুক্তির লক্ষ্যে পরিচালিত মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন করে স্মরণের প্ল্যাটফর্ম এটি, যা বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগের প্রতীক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ