Views Bangladesh Logo

‘ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সৌদি রাষ্ট্রদূত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানকে কূটনৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স প্রদান করা হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মাননা দেয়া হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সৌদি রাষ্ট্রদূতের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

মুজিববর্ষ উপলক্ষে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেয়ার সিদ্ধান্ত নেয় বিগত সরকার। ২০২০ সালের ‘বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খোরশেদ আলম ও বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি।

সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খুরশেদ আলমকে এ পুরস্কার দেয়া হয়।

একইভাবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে এ পুরস্কার দেয়া হয়।

২০২১ সালের ‘বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পান বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি ও পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে পুরস্কৃত করা হয়েছে। আর পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে এই পুরস্কার দেয়া হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ