Views Bangladesh Logo

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ধাতুর মূল্যবৃদ্ধির বিষয় আমলে নিয়ে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এই মূল্য অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইস্যুকৃত স্বর্ণমুদ্রার মূল্য বাড়ানো হয়েছে এক লাখ টাকা করে।

এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী, বাংলাদেশ ব্যাংকের রজত জয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, বাংলাদেশের ৪০তম বিজয় দিবস, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জারি করা রৌপ্য মুদ্রার দাম বেড়েছে ৬ হাজার টাকা।

দাম বৃদ্ধির তালিকায় আরও রয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবার্ষিকী উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী এবং 'পদ্মা সেতু-জাতির প্রতীক' স্মারক রৌপ্যমুদ্রা। এগুলোর প্রত্যেকটিরও মূল্য বেড়েছে ৬ হাজার টাকা করে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ