শিক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-আলজেরিয়া
শিক্ষা সহযোগিতা ও কৃষি অংশীদারিত্ব সম্প্রসারণ এবং প্রশিক্ষণ বিনিময় কর্মসূচিতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া।
বাণিজ্য বাধা অপসারণ, দ্বৈতকর পরিহার এবং বিনিয়োগ প্রচারে চুক্তি বিবেচনার বিষয়েও আলোচনা করেছে দুই দেশ।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলৌহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে রোববার (২৩ ফেব্রুয়ারি) এসব বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে কায়রোতে সাম্প্রতিক দ্বিপক্ষীয় পরামর্শের ফলাফল পর্যালোচনা এবং সহযোগিতা বাড়ানোর উপায়গুলোর অনুসন্ধানও করেছেন তিনি।
বিনিয়োগ, ব্যবসায়িক বিনিময় এবং বাণিজ্য সুবিধার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও আলোচনা হয় বৈঠকে।
পররাষ্ট্রসচিব জানান, বিশিষ্ট ব্যক্তিরা ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বৈঠকে টেকসই সংলাপ ও সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে দুপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে