Views Bangladesh Logo
author image

এম. এম. কায়সার

  • Editor, Sports Bangla

  • থেকে

সম্পাদক, স্পোর্টস বাংলা

বিশ্বকাপে কানাকড়ি হারানো বাংলাদেশ!
বিশ্বকাপে কানাকড়ি হারানো বাংলাদেশ!

বিশ্বকাপে কানাকড়ি হারানো বাংলাদেশ!

জয়ে শুরু। তারপর হার, হার, হার, হার, হার, হার, জয় এবং হার! এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সের খেরোখাতা এটি। ১০ দলের মধ্যে অষ্টম। ৯ ম্যাচে সাকুল্যে জয় দুটি। মাঝে টানা ছয় ম্যাচে হার। তাও আবার পুরোপুরি ছন্নছাড়া ভঙ্গিতে। হারা ম্যাচগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দল। প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার একই গল্প। বড় স্কোরের স্বপ্ন ছড়িয়েও সেই পুরোনো ব্যর্থতার বৃত্তে আটকে দিন শেষে হেরে ফিরে আসা। শক্তিমান দলের বিরুদ্ধে ভীষণ অসহায়। ছিটেফোঁটা লড়াইও নেই। শুধু কি তাই? র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা অপেক্ষাকৃত কম শক্তিমান দলের কাছেও অসহায় হার। নেদারল্যান্ডসের কাছে হেরে এই বিশ্বকাপে নিজেদের শেষ কানাকড়িও হারিয়ে ফেলে বাংলাদেশ। বড় হারের পর প্রতি ম্যাচ শেষেই একই প্রতিশ্রুতি- পরের ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা। আমরা ঘুরে দাঁড়াব। কিন্তু সেই ঘুরে দাঁড়ানো আর হলো না! বরং গুঁড়িয়ে গেল দল। ব্যাটে-বলে বিশ্বকাপজুড়ে বাংলাদেশের এমন পারফরমেন্সের পাশে একটাই শব্দ যুতসই- হতাশা!