Views Bangladesh Logo

বাংলাদেশের সংস্কার উদ্যোগে আশ্বস্ত অস্ট্রেলিয়ার মন্ত্রী

বাংলাদেশের চলমান সংস্কারে আস্থা ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া, যার লক্ষ্য অতীতের চ্যালেঞ্জ মোকাবেলা এবং উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ অভিমত জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী টনি বার্ক।

বৈঠকে নিরাপদ ও নিয়মিত অভিবাসন চ্যানেল জোরদারের পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেন টনি বার্ক। এই অবস্থানে একমত পোষণ করে নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিশ্চিতে উভয় দেশের একযোগে কাজ করার প্রয়োজনীয়তায় গুরুত্বারোপ করেন তৌহিদ হোসেন।

বার্ককে তার সফরের জন্য ধন্যবাদ জানিয়ে ছাত্র আন্দোলনের পেছনের ইতিহাস ও প্রেরণা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা, যার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের জনগণ, বিশেষ করে যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সংস্কারমূলক উদ্যোগ সম্পর্কে অস্ট্রেলিয়ার মন্ত্রীকে অবহিত করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ